শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি খাড়গের

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি খাড়গের

আন্তজার্তিক ডেস্ক : July 23, 2026

ভারতের রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত সংসদে এ বিষয়ে কোনো আলোচনা সম্ভব নয়।

 

তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর নৈতিক দায় রয়েছে। তাই সংসদে আলোচনা শুরুর আগে তার পদত্যাগ করা উচিত বলে বিরোধীদের দাবি।

 

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান উত্তেজনার মুখে এমন বার্তা দিলেন তিনি।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।’

মোদি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগের এটি একটি অংশ। যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

Share This