বিমান বাহিনী প্রধানের সঙ্গে কোরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সঙ্গে কোরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : June 24, 2026

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

বুধবার (২৪ জুন) বিমান বাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক এবং কৌশলগত বন্ধন আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

এছাড়া ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

Share This