ইতালিয়ান কোস্ট গার্ডের কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (২২ নভেম্বর) নৌবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইতালিয়ান নেভির কমান্ডার আলেসান্দ্রো রিনালদি।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও ইতালির মধ্যকার পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ সহযোগিতা এবং সামুদ্রিক নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় উভয় দেশের নৌ ও সামুদ্রিক নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি পেশাগত সম্পর্ক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।