দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্রের প্রতিবাদে ফেনীতে তাঁতী দলের বিক্ষোভ

দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্রের প্রতিবাদে ফেনীতে তাঁতী দলের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি : September 28, 2026

‎দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী জেলা তাঁতী দল।

‎

‎রবিবার (২৭ সেপ্টেম্বর) জেলা শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের মিজান রোডের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। 

‎

‎জেলা তাঁতী দলের আহবায়ক সারওয়ার জাহান শ্রাবণের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: ইয়াসিন বাবু ও যুগ্ম আহবায়ক নাসির ইমাম ভুট্টোর যৌথ সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

 

‎সমাবেশে বক্তারা বলেন,আওয়ামী লীগসহ একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী আদর্শের তাঁতী দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র রুখে দেবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তাঁতী দল সবসময় রাজপথে থাকবে।

 

‎এ সময় তাঁতী দলের জাহিদ ইমাম সবুজ, মো: রুবেল, মো: রিয়াজ, রিফাত হোসেন আলম, মো: কাদেরসহ জেলা, সদর, পৌর তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎

‎

‎

‎

Share This