বিদায়ী নৌবাহিনী প্রধানের শিখা অনির্বাণে শ্রদ্ধাঞ্জলি

বিদায়ী নৌবাহিনী প্রধানের শিখা অনির্বাণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক : July 22, 2026

বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

বুধবার (২২ জুলাই) ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে তিনি এ শ্রদ্ধা জানান।

 

এ সময় তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাদের আত্মদান দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারত্বের আদর্শে অনুপ্রাণিত করে চলেছে।

Share This