ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

আন্তজার্তিক ডেস্ক : September 05, 2026

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ খুব শিগগির হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে।
পিকঅ্যাক্স মাউন্টেন ইরানের ব্যাপক ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে অবস্থিত।

অত্যন্ত সুরক্ষিত এ স্থাপনাটিতে মাটির নিচে দুটি কমপ্লেক্স রয়েছে।

নাতাঞ্জ ইরানের গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর একটি।

সাম্প্রতিক হামলায় স্থাপনাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও পিকঅ্যাক্স মাউন্টেনের গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোকে অত্যন্ত সুরক্ষিত বলে মনে করা হয়।

ট্রাম্পের এ বক্তব্যের ফলে ইরানের পারমাণবিক স্থাপনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এরপর থেকেই থেমে থেমে হামলা পাল্টা হামলা চলছে।

Share This