মার্কিন দূতাবাসের নির্দেশনা

মার্কিন দূতাবাসের নির্দেশনা

আন্তজার্তিক ডেস্ক : January 31, 2026

অনুদানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় শুরু না হওয়া পর্যন্ত ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ নিয়মিত হালনাগাদ করা হবে না।

শনিবার (৩১ জানুয়ারি) দূতাবাসটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজটি সাধারণত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা, ভিসা ও কনস্যুলার সেবাসংক্রান্ত তথ্য, নিরাপত্তা সতর্কতা এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক সংশ্লিষ্ট কার্যক্রমের হালনাগাদ তথ্য প্রকাশে ব্যবহৃত হয়ে আসছে।

এ ছাড়া দূতাবাসের বিভিন্ন কর্মসূচি ও গুরুত্বপূর্ণ ঘোষণার তথ্য সাধারণ জনগণের কাছেও এই প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে দেওয়া হতো।

তবে বিশেষ পরিস্থিতির কারণে এখন থেকে নিয়মিত পোস্টের পরিবর্তে শুধুমাত্র জরুরি ও গুরুত্বপূর্ণ তথ্যই ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

Share This