ভিসা আবেদনকারীদের জন্য কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের

ভিসা আবেদনকারীদের জন্য কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের

আন্তজার্তিক ডেস্ক : July 19, 2026

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদনের সম্ভাবনা কমতে পারে এবং পরিশোধিত ফিও ফেরত দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।

 

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত।

 

এতে আরও বলা হয়, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।

Share This