ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মো. মামুন (৬১) ও মো. আবুল হোসেন (৪৬) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৯ জুন) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে।
গ্রেফতার মামুন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে ও আবুল হোসেন ১৪ গ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদু সালামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদে ইয়াবা পাচারের খবর পেয়ে উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অবস্থান করে সন্দেহভাজন মো. মামুনকে তল্লাশি করে তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবাসহ উদ্ধার করে। এসময় মামুনের সহযোগী মো. আবুল হোসেনকেও আটক করে। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযানে ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতার ২ মাদক কারবারীকে ফেনী মডেল থানার হস্তান্তর করা হয়েছে।